ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০/৫/২০২৪, ১১:৪২:১৫ PM

লাইফ সাপোর্টে অভিনেত্রী সীমানা ,কমে গেছে অক্সিজেনের মাত্রা

হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ অভিনেত্রী রিশতা লাবনী সীমানাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার (২৯ মে) তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানিয়েছেন তার ভাই এজাজ বিন আলী।

হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ অভিনেত্রী রিশতা লাবনী সীমানাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার (২৯ মে) তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানিয়েছেন তার ভাই এজাজ বিন আলী।

এজাজ বিন আলী বলেন, বুধবার (২৯ মে) এখানে ভর্তি করিয়েছি। চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন অবস্থা খুব একটা ভালো নয়। এখন নিশ্বাসেও সমস্যা দেখা দিয়েছে। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় সীমানাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকরা খুব পজিটিভ কিছু বলছেন না। অবস্থা ভালো নয়, আল্লাহর ওপর ভরসা রাখতে বলেছেন।

এ সময় সীমানার বাবা বলেন, আমরা ভালো নেই। আমার মেয়ে ভালো নেই। অর্থনৈতিকভাবেই আমাদের প্রচুর টাকা খরচ করতে হচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন।এর আগে ২০ মে মস্তিষ্কে রক্তক্ষরণের পর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয় সীমানাকে। অস্ত্রোপচারের পর সেখানকার আইসিইউতে ছিলেন। পরে অবস্থার অবনতি হওয়ায় বুধবার (২৯ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।


প্রসঙ্গত, ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নিয়েছিলেন সীমানা। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তার অভিনীত প্রথম সিনেমা। গত বছর ‘রোশনী’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন সীমানা। এটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার।